Admission

ভর্তি সংক্রান্ত তথ্যাবলী আন-নাহদা ফাউন্ডেশন পরিচালিত শাখাসমূহের জন্য

Our Achievement

আন-নাহদা মডেল মাদরাসার অর্জনসমূহ দেখতে ক্লিক করুন

News

মাদরাসার বিভিন্ন কর্মসূচির আপডেট নিউজ জানতে ক্লিক করুন

Welcome to

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ

আলহামদুলিল্লাহ, মহান আল্লাহর অশেষ কৃপায় আন-নাহদা ফাউন্ডেশনের তত্ত্বাবধানে প্রতিষ্ঠিত ও পরিচালিত আন-নাহদা মডেল মাদরাসা ইসলামী ও আধুনিক শিক্ষার সমন্বয়ে একটি আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে অগ্রসর হচ্ছে। ২০১৩ সালে প্রতিষ্ঠার পর থেকেই এ প্রতিষ্ঠান শিক্ষার্থীদের আত্মিক, নৈতিক ও জাগতিক শিক্ষায় সমৃদ্ধ করে গড়ে তুলতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আমাদের লক্ষ্য এমন একটি প্রজন্ম গঠন করা, যারা কুরআন-সুন্নাহর আলোকে আদর্শ মানুষ ও যোগ্য নাগরিক হিসেবে সমাজ ও রাষ্ট্রের কল্যাণে ভূমিকা রাখবে।

 

আন-নাহদা মডেল মাদরাসায় ইসলামী শিক্ষা ও সাধারণ শিক্ষার সমন্বিত পাঠক্রম অনুসরণ করা হয়, যাতে শিক্ষার্থীরা দ্বীনি জ্ঞান অর্জনের পাশাপাশি সমসাময়িক জ্ঞানে দক্ষতা অর্জন করতে পারে। নুরানী, নাজেরা, হিফজ, এবং জুনিয়র থেকে ডিগ্রি পর্যায় পর্যন্ত শিক্ষাব্যবস্থা, আধুনিক শ্রেণিকক্ষ ও অভিজ্ঞ শিক্ষকমণ্ডলীর মাধ্যমে পরিচালিত হচ্ছে।

 

আমরা শিক্ষার্থীদের শুধু পরীক্ষাভিত্তিক নয়, বরং আদর্শ জীবনবোধে গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ। এজন্য আরবি ভাষা কোর্স, মেধা বিকাশমূলক প্রতিযোগিতা, ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান, পাঠচক্র, ক্রীড়া ও ক্যাম্পিংসহ নানা সহশিক্ষা কার্যক্রম পরিচালিত হয়।

আন-নাহদা মডেল মাদরাসা শিক্ষা, চরিত্র ও আখলাকে উৎকর্ষের প্রতীক হয়ে উঠুক, এটাই আমাদের কামনা। আমরা বিশ্বাস করি, আল্লাহর সাহায্য ও সবার সহযোগিতায় এই প্রতিষ্ঠান আগামী দিনে দেশের একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হবে, ইনশাআল্লাহ।

Important Notice

Important Notice

Why An-Nahda Model Madrasah

সমন্বিত কারিকুলাম

এখানে জেনারেল শিক্ষা ও ইসলামী শিক্ষার সমন্বয় করে পাঠদান করা হয়। আন-নাহদা মডেল মাদরাসা-র লক্ষ্য হলো—এমন এক প্রজন্ম গড়ে…

হিফযুল কুরআন

কুরআন ও হাদিস আত্মস্থ করা ছাড়া বিজ্ঞ আলেম হওয়া সম্ভব নয়। এজন্য হিফযুল কুরআনকে

ভাষাগত দক্ষতা

কুরআন-সুন্নাহর ভাষা ও বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ ভাষা আরবি এবং আন্তর্জাতিকভাবে গুরুত্বপূর্ণ ইংরেজি

ইসলাম শিক্ষা ও প্যারেন্টিং প্রোগ্রাম

শিশুর প্রথম পাঠশালা হচ্ছে মায়ের কোল। এখানে সে জীবনের অনেক কিছু শিখে থাকে।

নিজস্ব বই দ্বারা পাঠদান

বোর্ড বইয়ের পাশাপাশি আরবি ভাষা, ইংরেজি ভাষা , হাদিস ও দোয়া শিক্ষার জন্য শ্রেণিভিত্তিক নিজস্ব পাঠ্যপুস্তক রয়েছে।

শিক্ষায় আধুনিক প্রযুক্তির ব্যবহার

আন-নাহদা মডেল মাদরাসা-র শিক্ষাব্যবস্থায় আধুনিক প্রযুক্তির সুচিন্তিত ও কার্যকর প্রয়োগ করে থাকে।

স্কলারশিপের সুযোগ

মেধাবী গরিব ও এয়াতিম শিক্ষার্থীদের জন্য রয়েছে বিশেষ স্কলারশিপ এর ব্যবস্থা।-----

আখলাক ও মূল্যবোধ

ইসলামের মৌলিক শিক্ষাসমূহের অন্যতম হলো অর্জিত জ্ঞান অনুযায়ী আমলি জীবন গড়ে তোলা, শিষ্টাচার ও মূল্যবোধ লালন করা।…

আন-নাহদা মিডিয়া কার্যক্রম

শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সাধারণ মানুষের ইসলামী জ্ঞান শিক্ষার জন্য রয়েছে আন-নাহদা মিডিয়া....

Chairman's Speech

রফিকুল ইসলাম মিয়াজী

চেয়ারম্যান, আন-নাহদা মডেল মাদরাসা

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ

আননাহদা মডেল মাদরাসা ইসলামি ও সাধারণ শিক্ষার সমন্বয়ে একটি আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠান। এটি আন-নাহদা ফাউন্ডেশনের অধীনে প্রতিষ্ঠিত ও পরিচালিত, যা ২০১৩ সালে প্রতিষ্ঠা লাভ করে। প্রতিষ্ঠার পর থেকেই এ প্রতিষ্ঠান শিক্ষার্থীদের আত্মিক, নৈতিক ও জাগতিক শিক্ষায় সমৃদ্ধ করে গড়ে তুলতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আমাদের লক্ষ্য এমন একটি প্রজন্ম গঠন করা, যারা কুরআন-সুন্নাহর আলোকে আদর্শ মানুষ ও যোগ্য নাগরিক হিসেবে সমাজ ও রাষ্ট্রের কল্যাণে ভূমিকা রাখবে।

এখানে ইসলামি ও সাধারণ শিক্ষার সমন্বিত পাঠক্রম অনুসরণ করা হয়, যাতে শিক্ষার্থীরা দ্বীনি জ্ঞান অর্জনের পাশাপাশি সমসাময়িক জ্ঞানে দক্ষতা অর্জন করতে পারে। শিক্ষার্থীদের হাফেযে কুরআন থেকে শুরু করে যুগোপযোগী আলেম হিসেবে গড়ে তুলতে এখানে রয়েছে দেশের ও দেশের বাইরের বিখ্যাত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ডিগ্রীধারী একঝাঁক তরুণ ও মেধাবী ইসলামিক স্কলার। একাডেমিক লেখাপড়ার পাশাপাশি এখানে রয়েছে শিক্ষার্থীদের সৃজনশীলতা বৃদ্ধি, মানসিক ও শারীরিক বিকাশমূলক বিবিধ কর্মসূচি।

আন-নাহদা মডেল মাদরাসা জ্ঞানগত ও চারিত্রিক উৎকর্ষের প্রতীক হয়ে উঠুক, এটাই মহান আল্লাহর দরবারে আমাদের প্রার্থনা। আমাদের বিশ্বাস, আন-নাহদা আগামী দিনে দেশের একটি অনুকরণীয় শিক্ষাপ্রতিষ্ঠানে পরিণত হবে, ইনশাআল্লাহ।

 

 



Principal's Speech

নুরুল ইসলাম সিরাজী

সেন্ট্রাল প্রিন্সিপাল, আন-নাহদা মডেল মাদরাসা

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ

আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ রাব্বুল আলামীন এর অসীম রহমত ও দয়ায় আন-নাহদা মডেল মাদরাসা আজ ইসলামী ও আধুনিক শিক্ষার সমন্বিত ধারায় একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে পরিচালিত হচ্ছে। প্রতিষ্ঠার শুরু থেকেই এ মাদরাসা তরুণ প্রজন্মকে কুরআন-সুন্নাহ ভিত্তিক জ্ঞান, আদর্শ ও চরিত্রবান হিসেবে গড়ে তোলার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

আমাদের লক্ষ্য এমন এক প্রজন্ম তৈরি করা, যারা দ্বীনি শিক্ষায় সুদক্ষ, আধুনিক জ্ঞানে সমৃদ্ধ, চরিত্রে দৃঢ় ও সমাজে নেতৃত্ব প্রদানে সক্ষম হবে। এজন্য আমরা পাঠ্যক্রমে ইসলামিক জ্ঞানের পাশাপাশি বাংলা, ইংরেজি, বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি শিক্ষা অন্তর্ভুক্ত করেছি, যাতে শিক্ষার্থীরা সময়োপযোগী ও বাস্তব জীবনের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত হতে পারে।

আমাদের রয়েছে দেশের সব্বোর্চ ডিগ্রীধারী ও বিদেশ থেকে উচ্চশিক্ষায় শিক্ষিত একদল দক্ষ পরিচালনা পর্ষদ ও শিক্ষকমণ্ডলী। যারা শিক্ষার্থীদের নিবিড় তত্ত্বাবধান, স্নেহ-ভালোবাসা দিয়ে ও আনন্দমুখর পরিবেশে পাঠদান করে থাকেন। আন-নাহদার শিক্ষার্থীদের রয়েছে দাখিল পরীক্ষায় শতভাগ সফলতার অনন্য রেকর্ড।

এ প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মানসিক বিকাশ, নৈতিক চেতনা ও নেতৃত্বের গুণাবলি বিকাশে সহায়ক নানা কর্মসূচি পরিচালিত হচ্ছে। যেমন-আরবি ভাষা প্রশিক্ষণ, কুরআন তেলাওয়াত ও হিফয প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, খেলাধুলা ও বিভিন্ন মেধা বিকাশমূলক কার্যক্রম। আমাদের শিক্ষার্থীরা জাতীয় পর্যায়ে হিফযুল কুরআন সহ বিভিন্ন প্রতিযোগিতায় মেধার স্বাক্ষর রাখছে। সন্তান আপনার, গড়ে তোলার দায়িত্ব আমাদের।

আমরা বিশ্বাস করি, প্রকৃত শিক্ষা  মানুষকে আল্লাহভীরু, সৎ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলে। সেই আদর্শ নিয়েই আন-নাহদা মডেল মাদরাসা দৃঢ় পদক্ষেপে এগিয়ে চলেছে।

মহান আল্লাহ তায়ালা যেন আমাদের এই প্রচেষ্টাকে কবুল করেন, প্রতিষ্ঠানটিকে আরও সমৃদ্ধ ও সফলতার শিখরে পৌঁছে দেন। আমীন

Advantages of An-Nahda Model Madrasah

আমাদের মূল কথা

আলহামদুলিল্লাহ!
আমাদের এই মাদরাসা প্রতিষ্ঠার মূল লক্ষ্য হলো— দ্বীনি শিক্ষার প্রচার-প্রসার, তরুণ প্রজন্মকে কুরআন ও সুন্নাহর আলোয় আলোকিত করা এবং ইসলামী আদর্শে গড়ে তোলা। কেননা মানুষ যদি সঠিক পথে পরিচালিত না হয়, তবে তার জ্ঞান, প্রতিভা কিংবা সম্পদ কোনো মূল্য রাখে না। তাই আমাদের লক্ষ্য এমন একটি প্রজন্ম তৈরি করা, যারা হবে আল্লাহভীরু, নৈতিকতায় পরিপূর্ণ, চরিত্রে আদর্শ এবং সমাজে শান্তি প্রতিষ্ঠার অগ্রদূত।

আমাদের অঙ্গীকার

সৎ, আদর্শ ও দায়িত্বশীল নাগরিক তৈরি করা।

আধুনিক বিজ্ঞানভিত্তিক শিক্ষা ও ইসলামী জ্ঞানের সমন্বয়ে আলোকিত সমাজ গঠন করা।

ধর্ম, দেশ ও মানবতার সেবায় নিবেদিত মানুষ গড়ে তোলা।


আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি— প্রকৃত শিক্ষা সেই শিক্ষা, যা মানুষকে আল্লাহর নিকটবর্তী করে, মানবতার চেতনা জাগ্রত করে এবং দুনিয়া ও আখিরাতের সফলতার পথে পরিচালিত করে। আমাদের শিক্ষার্থীরা শুধু বইয়ের জ্ঞানে সীমাবদ্ধ থাকবে না; তারা শিখবে সততা, বিনয়, ভ্রাতৃত্ববোধ, সহযোগিতা ও আত্মত্যাগের মতো মহৎ গুণাবলি।

এই মাদরাসা কেবল একটি শিক্ষালয় নয়— এটি আদর্শ মানুষ তৈরির এক প্রশিক্ষণকেন্দ্র। এখানে শেখানো হয় কীভাবে নামাজ, রোজা, হজ ও যাকাতের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায়; কীভাবে পরিবার, সমাজ ও রাষ্ট্রে শান্তি প্রতিষ্ঠা করা যায়; এবং কীভাবে দুনিয়া ও আখিরাতে প্রকৃত সফলতা লাভ করা যায়।